৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আগামী সপ্তাহেই নতুন এফবিআই প্রধানের নাম ঘোষণা করবেন ট্রাম্প

আগামী সপ্তাহেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিদেশ সফরে যাওয়া আগে শুক্রবারের মধ্যে কারও নাম ঘোষণা করবেন তিনি।শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে। সবাই জেনে-বুঝেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা সবাই একে অপরকে ভালোভাবে চেনে।’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, এই পদের জন্য প্রথম আইনজীবী অ্যালিস ফিসারের সাক্ষাতকার নেয় বিচার বিভাগ। এখন পর্যন্ত ১১জনকে এই পদের জন্য বিবেচনায় রাখা হয়েছে।  ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাককে তার কয়েকজন সহকর্মীকে নিয়ে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ও তার ডেপুটি রড রজেনস্টাইনের সঙ্গে দেখা করবেন বলে জানা যায়।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে।’ মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস।
কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘তিনি একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।