৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

আগামী নির্বাচন ক্ষমতাসীনদের তত্ত্বাবধানে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে হবে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’ বুধবার (৮ মার্চ) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি মুজিব কলেজে নবীণ বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে প্রক্রিয়ায় ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয়, সে প্রক্রিয়ায় আগামী নির্বাচন হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন মূলত নির্বাচন কমিশনের কাজ। তারাই এটা পরিচালনা করবে। নির্বাচনের সময় তারা সরকারের যেসব দফতরকে নির্বাচন সংশ্লিষ্ট মনে করবে সেসব দফতরকে নিজেদের অধীনে রাখবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতাসীন সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে এবং তত্ত্বাবধান করবে, যেন জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়।’

সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও পৌর মেয়র আবদুল কাদের মির্জাসহ অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।