৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আকর্ষণ হারাচ্ছে দশম আইপিএল!

দশম আইপিএল শুরু হওয়ার আগেই ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। এবারের আসরে মাঠে দেখা যাবে না ভারতীয় তারকা স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, ব্যাটসম্যান লোকেশ রাহুল ও মুরলী বিজয়ের। এছাড়া বিরাট কোহলি ও উমেশ যাদব প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। ভারতের তারকা এই ক্রিকেটারদের অনুপস্থিতির ফলে এবারের আইপিএল-এর আকর্ষণ অনেকটাই কমে গেল বলে মনে করছে ক্রিকেটমহল।

ভারতের হয়ে টানা খেলে চলেছেন অশ্বিন। ঘরের মাঠে ১৩টি টেস্টে তিনি প্রায় ৭৫০ ওভার বল করেছেন। এই পরিশ্রমের ফলও পেয়েছেন তিনি। এক মৌসুমে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই অফস্পিনার। কিন্তু স্পোর্টস হার্নিয়া ইনজুরির কারণে আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলতে পারবেন না অশ্বিন। এছাড়া ১ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এজন্য অশ্বিনকে বিশ্রাম ও পুনর্বাসনের থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

রাহুল ও বিজয়ের কাঁধে চোট। তাঁদের অস্ত্রোপচার হবে বলে জানা গেছে। সেই কারণেই এই দুই ব্যাটসম্যান আইপিএল-এ খেলতে পারবেন না। একই সঙ্গে বিরাট কোহলি ও উমেশ যাদব বেশ কিছু ম্যাচে অংশ নিতে পারবেন না। এর মধ্যে কাঁধের ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথাম দুই সপ্তাহ নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

সূত্র: দ্য হিন্দু ও এবিপি আনন্দ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।