২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

আওয়ামীলীগ সরকার গরীব বান্ধব সরকার-এমপি বদি


উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বর্তমান সরকারকে গরীব বান্ধব সরকার হিসাবে আখ্যায়িত করে বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দু:স্থ অসহায় মহিলাদের আর্তকর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবাভাতা, পঙ্গুভাতা, ভিজিএফ, ভিজিডি কর্মসূচী চালু সহ ১০ টাকা মূল্যে চাল বিতরণ বিশ্বের দরবারের প্রসংশিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ভিজিডি কর্মসূচীর আওতায় দু:স্থ অসহায় মহিলাদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা গুলো বলেন। রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক সুনীল দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা তালুকদার ও রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেম্বার আছহাব উদ্দিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেম্বার যথাক্রমে ডাক্তার মোক্তার আহমদ, মাহবুবুল আলম, কামাল উদ্দিন, আলতাফ মিয়া, ফিরোজ আহমদ, সেলিম উদ্দিন, আব্দুল গফুর, মহিলা মেম্বার আঞ্জুমান ইয়াছমিন চৌধুরী ও বিউটি। পরে ৩শ ৭৩ জন দু:স্থ মহিলাদের মাঝে ৩০ কেজি করে ৩ মাসের এক সাথে ৯০ কেজি চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ান।
এছাড়াও অনুরূপ ভাবে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি রাজাপালং, হলদিয়াপালং, জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নে ভিজিএফ কর্মসূচীর আওতায় হতদরিদ্র পরিবারের মহিলাদের মাঝে চাল বিতরণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।