১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজার পৌর নির্বাচন : সরকারদলীয় প্রার্থীর সাজানো ষড়যন্ত্র দাবি প্রার্থী রাশেদের

আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদের সমর্থকদের ঘীরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযান নিয়ে টানা ২ ঘন্টার উত্তোজনা ছিল। শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় একটি বাড়িকে ঘীরে চলে এই উত্তোজনা।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের খবর পেয়ে এক অভিযান চালানো হয়। অভিযানে শহরের বাহারছড়া স্কুলের বিপরীতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের বাড়ির সামনে একদল নারী নারকেল প্রতীকের পক্ষে একটি বিশেষ টোকেন প্রদানকালে বেশ কিছু টোকেন জব্দ করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি দেখে নারীরা টাকা সহ দ্রæত জসীমের বাড়িতে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। ডিবি পুলিশ বাড়িটি ঘীরে রেখে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে অবহিত করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে যাওয়ার পর বাড়িতে প্রবেশ করা হয়।

এদিকে এর মধ্যে এই বাড়িটি ঘীরে শুরু হয় উত্তেজনা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাড়িতে প্রবেশের পরপর ঘটনাস্থলে পৌঁছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ, তার ভাই জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল সহ অনেকেই। তারা বাড়িটির সামনের রাস্তায় অবস্থান করে শ্লোগান দিয়ে বসে থাকেন। বাড়ির ভেতরে প্রবেশ করেন জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। টানা ২ ঘন্টা পর নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাস্থলে যাওয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ বিল্লাহ জানিয়েছেন, ভোটারদের নগদ টাকা প্রদান করায় নির্বাচন আইনের ১৮ এর ঘ এর মতে কহিনুর আকতার নামের এক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। একই সঙ্গে একই অপরাধ না করার শর্তে প্রার্থীর মুচলেকা আদায় করা হয়েছে।

এ ঘটনাকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ সরকারদলীয় প্রার্থীর সাজানো ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে তার প্রচারণায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। সুষ্ঠু পরিবেশ তৈরি দাবি জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।