১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

আইসিটি বিভাগের উদ্যোগে কক্সবাজারে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’

কক্সবাজারে অনুষ্ঠিত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’।
রবিবার (২৯ অক্টোবর) কক্সবাজার শহরের লাবনী পয়েন্টের অভিজাত একটি হোটেলের হলরুমে এই মেলা অনুষ্ঠিত হয়। এসময় একটি ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারে অবস্থানরত অসংখ্য ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-পরিচালক (সিস্টেম এনালিস্ট) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, আজকের যুগ আইটিতে শিক্ষিত হবার যুগ। আজকে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে গেছে। নিরক্ষরতার ক্ষেত্রে আইটি লিটারেসিও এখন বিবেচনা করা হয়। আমরা শিক্ষার্থীদের কোনো দিক থেকে পিছিয়ে রাখতে চাই না। শিক্ষার্থীদের আইটি কেন্দ্রীক জড়তা কাটাতে হবে। শুধু বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নয়, যারা বাংলা, দর্শন, ইতিহাসে পড়ছে তাদেরও আইটিতে দক্ষ হতে হবে। না হলে আমরা পিছিয়ে যাবো। তিনি আরও বলেন, কম্পিউটার দিয়েও যে লক্ষ কোটি টাকা আয় করা যায়, তা এখনো অনেকে বিশ্বাস করে না। অথচ প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার’রা এ অসম্ভব দিনদিন অধিকতরে সম্ভব করে তোলছেন।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, আগামী প্রজন্মের জন্য ফ্রিল্যান্সিং একটি বিশাল সম্ভাবনা। দেশের বিশাল এই যুবসমাজ যদি কর্মক্ষম ও কর্মমূখী হয়, তাহলে দেশে আর্থিক সমৃদ্ধির অভাব ঘটবে না। তিনি আরও বলেন, প্রতিটি কাজের মূলশক্তি হলো ইচ্ছা। ইচ্ছা শক্তি থাকলে সব কাজ সফলভাবে করা যায়। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার এর উপ-পরিচালক ফাহমিদা বেগম ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মাহমুদা মোর্শেদা।
এদিকে মেলায় অংশ নেওয়া অসংখ্য তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পছন্দমতো আবেদন ও পরামর্শের সুযোগ পায়। পাশাপাশি পাঁচজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প এবং মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠানে ব্যাপক ছাড়া পেলে। এতে সফলতার গল্প, সরকারের অর্জনসমূহ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রতি জন ৫ মিনিট করে বক্তব্য প্রদান করেন। এছাড়াও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ফ্রিলান্সিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্যরা।
পরে মেলার স্টলগুলো ঘুরে দেখেন আগত অতিথিসহ ফ্রিল্যান্সার’রা। পরে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী ঘোষণা করে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন সকলেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।