মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

‘আইভীর পক্ষে সবাই এক পরিবার হয়ে কাজ করবে’

শেয়ার করুন

Obaidul Kaderনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সবাই এক পরিবার হয়ে কাজ করবে, বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাতে গণভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। ঐক্যে ফাটল ধরার কোনও সম্ভবনা নেই। ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, চেতনা নিয়ে রাজনীতি করি।’
নাসিক নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটিতে আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে। গণভবনে নারায়ণগঞ্জের সবাই এসেছে। তারা শেখ হাসিনার কাছে অঙ্গীকার করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবে।’
এই সিদ্ধান্ত শামীম ওসমান মানবে কী না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল করলে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। শৃঙ্খলা বজায় চলতে হবে। আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আইভীর পক্ষে এক পরিবার হয়ে সবাই কাজ করবে।’

শেয়ার করুন