২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

আইপিএলে মেজাজ হারিয়ে দরজা ভাঙলেন আম্পায়ার

খেলাধুলা ডেস্কঃ ক্রিকেটাররা মাঝেমধ্যে রাগে ড্রেসিংরুম ভাঙচুর করেন। তবে এবার ভাঙচুর হলো আম্পায়ার রুম। ঘটনার নেপথ্যে কোনো ক্রিকেটার নয়, লাথি মেরে আম্পায়ার রুমের দরজা ভেঙেছেন ইংলিশ আম্পায়ার নাইজেল লং।

ঘটনাটি গত ০৪ মে’র। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। ম্যাচ চলাকালীন ব্যাঙ্গালুরু বোলার উমেশ যাদবের একটি বলে ‘নো বল’ ডাকেন আম্পায়ার লং।

কিন্তু জায়ান্ট স্ক্রিনের রিপ্লেতে দেখা যায়, বলটি বৈধ ছিল। যাদবের পা লাইনের বাইরে যায়নি। আম্পায়ার লংয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি ও যাদব। কিন্তু বৈধ হলেও নো বলের সিদ্ধান্তে অনড় থাকেন আম্পয়ার লং।

সেই নো বল থেকে হায়দ্রাবাদের স্কোরবোর্ডে যোগ হয় পাঁচ রান। অতিরিক্ত বলটিতে চার দিয়ে বসেন যাদব। অবশ্য তাতেও কোনো ক্ষতি হয়নি ব্যাঙ্গালুরুর। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে কোহলির দল।

এরপরই ঘটে মূল ঘটনা। ম্যাচ শেষে আম্পায়ার রুমে ঢুকে লাথি মেরে দরজা ভাঙেন লং। অবশ্য আগে থেকে দরজাটিতে গর্ত ও ক্ষতিগ্রস্থ ছিল। তবে দরজার ওপর লাগানো গ্লাস ভাঙেনি।

আম্পয়ার লংয়ের এমন ঘটনায় ম্যাচ রেফারি ভি নারায়ণ কুট্টির সঙ্গে পরামর্শ করে কমিটি অব অ্যামিনিস্ট্রেশনের কাছে রিপোর্ট করে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। দরজা মেরামত করার জন্য ক্ষতিপূরণস্বরূপ ৫০০০ রুপি জরিমানা গুণতে হয়েছে আম্পয়ার লংকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।