২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

আইনসভার উভয় কক্ষেই রিপাবলিকানদের প্রাধান্য

asযুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে পরাজয় স্বীকার করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। এর মধ্য দিয়ে আট বছর পরে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শুধু কি হোয়াইট হাউস, দেশটির সিনেট ও কংগ্রেসেও নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকানরা।

একশ আসন বিশিষ্ট মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ নিতে ৫১টি আসন প্রয়োজন ছিল। রিপাবলিকানরা প্রয়োজনীয় ৫১টি আসন অর্জন করায় সিনেট থাকবে তাদের দখলে। অন্যদিকে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৭টি আসন।

মঙ্গলবার (নভেম্বর ০৮) প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ ৩৪টি সিনেট আসনের নির্বাচন। নির্বাচনের আগে সিনেটের মোট একশ’টি আসনের মধ্যে ৫৪টি ছিল রিপাবলিকানদের আর ৪৪টি ছিল ডেমোক্র্যাটদের দখলে। তবে দুই স্বতন্ত্র সিনেট সদস্যের সমর্থনের কারণে ডেমোক্র্যাটদের ককাসে ছিল ৪৬টি ভোট।

এদিকে. যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ কংগ্রেস নামেও পরিচিত। এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা। এখন পর্যন্ত দলটি জয়ী হয়েছে ২২৫টি আসনে। আর ডেমোক্র্যাটরা জিতেছে ১৬২টি আসনে।

কংগ্রেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যে কোনো দলের ২১৫টি ভোট প্রয়োজন হয়। যদিও ২০১০ সাল থেকেই কংগ্রেসের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের হাতে।

এবারের নির্বাচনে বিপুল সমর্থনের ভিত্তিতে রিপাবলিকান দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন থেকে হোয়াইট হাউসের পাশাপাশি মার্কিন সিনেট ও কংগ্রেসেও আধিপত্য উপভোগ করবে দলটি।

সূত্র: সিএনএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।