মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

আইএসের ‘রাজধানী’ রাক্কা দখলে অভিযানের প্রস্তুতি ফ্রান্সের

শেয়ার করুন

ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী শহর সিরিয়ার রাক্কা দখলে অভিযানে নামছে ফ্রান্স। এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার৷ এদিকে ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলার দায় নিয়েছে আইএস৷ শুধু তাই নয়, শুক্রবার বাংলাদেশের রাজধানীতে আত্মঘাতী হামলার দায় নিয়েছে এই সংগঠনটি।
সেই শহর পুনরুদ্ধারে বিশাল আক্রমণে যাবে সেনা জোট৷ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ ইভেস লে ড্রাইয়ান৷ তিনি বলেন, রাক্কা পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত লড়াই শুরু হবে। এ লড়াই হবে ভয়ঙ্কর।
২০১৬ সালের অক্টোবর থেকে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাক্কা ও মোসুল পুনরুদ্ধারে চেষ্টা চলছে৷ গত বৃহস্পতিবার রাক্কায় বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সেনা। এতে নিহতের সংখ্যা বহু।
সিরিয়ার রাক্কা দখল অভিযানের পাশাপাশি ইরাকের মোসুল দখলেও চলছে চূড়ান্ত অভিযান৷ আইএস প্রধান আবু বকর আল বাগদাদি এখনও অধরা৷ মোসুল শহর ছেড়ে এই জঙ্গি নেতা কোনো গোপন ঘাঁটিতে লুকিয়ে আছেন বলে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন