৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

আ.লীগের মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

মঙ্গলবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি যথাক্রমে শনি, রবি ও সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।