১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

আ.লীগ কেন্দ্রীয় কমিটিতে আমিনুল ইসলাম কে উপ-প্রচার সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’কে সদস্য মনোনীত করায়

received_1817125425212357
রায়হান সিকদার,লোহাগাড়া
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আমিনুল ইসলাম আমিন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে গত ২৯ অক্টোবর বিকেলে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তরুণ প্রজন্মের অহংকার আজিজুর রহমান আজিজের সভাপতিত্ব করেন। দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রাশেদুল আরেফিন জিসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ডা. বিদ্যুৎ বড়ুয়া। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য লিটু দাশ বাবলু, রেয়াজউদ্দিন বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সেলিম হোসেন, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মালেক খান, এড. রোকনুজ্জামান মুন্না, কলিম শাহ্, ওমর ফারুক, যুবলীগ নেতা খোরশেদ আলম, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার বিজয় চক্রবর্ত্তী, মোঃ ইমরান খান বাহাদুর, আলতাফ উদ্দিন, আবসার আহমেদ মানিক, জাহিদুল ওসমান নেছার। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোর্শেদ শিকদার, মোঃ আলী, চৌধুরী তানভীর, এস.ডি বাবলা, রিদুওয়ান লাবলু, কে.এম. পারভেজ, শওকতুল ইসলাম, মোঃ জয়নাল, মোঃ জাহেদ, রিহান পারভেজ, আনোয়ারুল ইসলাম জিহান, করম উল্লাহ, মোঃ মামুন, খায়রুল ইসলাম ইমন, তারেকুল ইসলাম, পিকু সেন, মহিউদ্দিন শিহাব, কিং ফয়সাল, রবিউল হোসেন, মোঃ জাবের সোহেল, মোঃ ইমরানুল হক রাকিব, রানা বড়ুয়া, মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।