১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

অাশরাফ জাহান কাজল বিনা প্রতিদ্বন্দিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত

received_1837147769876789
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আশরাফ জাহান কাজল। তিনি উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরীর স্ত্রী।

সোমবার বেলা ১১টায় সংরক্ষিত ৫ আসনের প্রার্থী সানজিদা বেগম ও আশরাফুন্নেসা রিফা জেলা নির্বাচন কমকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বেসরকারিভাবে আশরাফ জাহান কাজল নির্বাচিত হন।

আশরাফ জাহান কাজল কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কক্সবাজার এর সম্পাদককে আলহাজ¦ মোহাম্মদ নুরুল ইসলাম এর বড় মেয়ে। তিনি কক্সবাজারের সাবেক গভর্নর এডঃ জহিরুল ইসলাম ও মরহুম এডঃ নজরুল ইসলামের ভাতিজি।

কাজল দৈনিক কক্সবাজারেরর পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামীলীগের ভারপ্রপ্ত সভাপতি নজিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আশরাফুল ইসলাম সজিব ও জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয়ে বড় আপা।
বিনাপ্রতিদ্ধিতায় নির্বাচিত হওয়ার এক প্রতিক্রিয়া আশরাফ জাহান কাজল কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমার, উখিয়া টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেকউল্লাহ রফিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা পদের সকল ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।