৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

অামার এমপি ডটকমে জনগণের প্রশ্নের উত্তর দিলেন এমপি বদি

received_1837242449867321
এমপিরা এবার জনতার মুখোমুখি হচ্ছেন অনলাইনে। উত্তর দিতে শুরু করেছেন জনগণের। সম্প্রতি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘ডিজিটাল দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নন এমপিরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর তা নজর কাড়ে সংসদ সদস্যদের। প্রতিবেদনটি তৈরিতে উপাত্ত হিসেবে ব্যবহৃত হয় একটি সামাজিক গবেষণার তথ্য। ওই গবেষণাটি পরিচালনা করে আমার এমপি টিম। ‘আমার এমপি ডটকম’ নামের একটি ওয়েবপোর্টালে সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সেখানে দেখা যায়, খোদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই সরব নন একাধিক মন্ত্রী-এমপি।
received_1837242686533964
তবে এবার তারা সরব হচ্ছে আমার এমপি ডটকমে। সেখানে তারা উত্তর দিচ্ছেন জনগণের করা প্রশ্নের। প্রথম উত্তরটি দিয়েছেন হবিগঞ্জ ৩ আসনের এমপি আবু জহির চৌধুরি, যিনিসামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সিলেট বিভাগে সবচয়ে বেশি সরব। দ্বিতীয় উত্তর দিয়েছেন কক্সবাজার ৪ আসনের এমপি আবদুর রহমান বদি। মোঃ তারেক নামে এক যুবক টেকনাফের মাদক ও শিক্ষা ব্যবস্থা নিয়ে এমপি বদির কাছে জানতে চান। তার প্রশ্নের উত্তরে এমপি বদি আগামী ১ বছরের মধ্যে টেকনাফের মাদক ব্যবসা অনেকাংশে নির্মূলের প্রত্যাশা ব্যক্ত করেন আর শিক্ষায় গত ৮ বছরে উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।