১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

অাজ শহীদ দৌলত দিবস

chakaria-picture-04-12-16-1
আজ ৫ডিসেম্বর শহীদ দৌলত দিবস। ১৯৮৭ সালের এইদিনে তৎকালিন স্বৈরচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে চকরিয়া উপজেলা জাতীয় ছাত্রলীগের সহ-সভাপতি দৌলত খান পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। ওইদিন সারাদেশে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছিলো। ওই কর্মসূচী পালন করতে গিয়ে চকরিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতা দৌলত খানসহ ছাত্র সংগ্রাম পরিষদের শতশত নেতাকর্মী মিছিল সহকারে চকরিয়া উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। ওইসময় উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ন সমাবেশ চলাকালে পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারাণ জাতীয় ছাত্রলীগ নেতা দৌলত খান। এইদিন থেকে শহীদ দৌলত দিবস পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও দৌলত খান স্মৃতি সংসদ। আজ ৫ ডিসেম্বর এ দিবস উপলক্ষে দৌলত স্মৃতি সংসদ ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। সকাল ৭টায় কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, ৭টা ৩০মিনিটে কালোব্যাজ ধারণ ও কবর জিয়ারত, ৮টায় কোরানখানি, ৮টা ৩০মিনিটে মিলাদ মাহফিল, মোনাজাত, বিকালে চকরিয়া ছাত্রলীগের শোকসভা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।