মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ শুরু ইংল্যান্ডের

শেয়ার করুন

সোফিয়া গার্ডেন্সে শনিবার চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা খায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রডের বলে ক্রিস রজার্স (১০) ইয়ান বেলকে ক্যাচ দিলে দলীয় ১৯ রানে ভাঙে অতিথিদের উদ্বোধনী জুটি।
স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ৭৮ রান তোলা এই জুটিকে বিচ্ছিন্ন করেন মইন আলি। ওয়ার্নারকে (৫২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই স্পিনার। ওয়ার্নারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলীয় রান ১২২ হতেই ছয় উইকেট হারানো অতিথিদের কার্ডিফে হেরে যাওয়াটা স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ দিকে মিচেল জনসন চেষ্টা করেছিলেন কিন্তু সতীর্থ কাউকে পাশে পাননি। জো রুটের বলে অ্যাডাম লিথকে ক্যাচ দেওয়ার আগে সর্বোচ্চ ৭৭ রান করেন এই পেসার। ইংল্যান্ডের ব্রড ও মইন তিনটি করে উইকেট নেন। মার্ক উড ও রুট নেন দুটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে শতকের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা রুট।

শেয়ার করুন