১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

অসহায় শিশুদের স্কুলব্যাগ দিল হলদিয়ার ছাত্রলীগ সভাপতি রায়হান

প্রেস বিজ্ঞপ্তিঃ গরীব অসহায় শিশুদের স্কুল ব্যাগ উপহার দিল উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান। তার এই উদ্যোগকে ছাত্র রাজনীতির আদর্শ হিসেবে মূল্যায়ন করছেন হলদিয়া ইউনিয়নের সাধারণ মানুষ। আজ শুক্রবার বিকালে স্থানীয় বিদ্যালয়ের মাঠে শিশু হাতে এই উপহার তোলে দেন তিনি। স্কুল ব্যাগ পেয়ে অসহায় শিশুরা ছাত্রলীগ সভাপতি রায়হানের জন্য দোয়া করেন। স্কুল ব্যাগ পাওয়া জসীম নামের এক শিশু বলেন, ব্যাগ পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমরা সকলেই রায়হান ভাইয়ের জন্য দোয়া করেছি।
এই বিষয়ে রায়হানের সাথে কথা হলে তিনি বলেন, ‘অসহায় শিশুদের জন্য কিছু করতে সব সময় মন চাই। যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করি। তাই এই প্রয়াস থেকে এই উদ্যোগ’। তিনি সকল বিত্তবানদের অসহায় শিশুদের পাশে থাকার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।