মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় করতে হবে-মেয়র মাহবুবুর রহমান চৌং

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, পৃথিবী জুড়ে দিন দিন বাড়ছে দুষ্ট চক্র। সমাজে অশান্তি ও অরাজকতা বাড়ানোই ওই চক্রের মূল কাজ। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। তাই মা কালীর আশির্বাদ পুষ্ট হয়ে জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় করতে হবে। তিনি আরো বলেন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে মহাশশ্মান প্রাঙ্গনে শিব মন্দির ও কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া পাকা দালান করে দেয়া হবে জেলা পুজা উদযাপন পরিষদের অফিস ব্রাক্ষ্ম মন্দির। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশশ্মান প্রাঙ্গনে শ্যামা পূজার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কেন্দ্রীয় মহাশশ্মান পরিচালনা কমিটির সভাপতি নাজির স্বপন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) রনজিত পাল, সদর থানার ওসি রনজিত কুমার বড়–য়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সিনিয়র সহ-সভাপতি রতন দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু ও মহাশশ্মান পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বলরাম দাশ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য স্বপন দাশ, কালী পুজা উদযাপন কমিটির সভাপতি বিজয় কর্মকার, সাধারণ সম্পাদক রাজু পাল, অর্থ সম্পাদক তাপস পাল, গৌরাঙ্গ দাশ ও আশিষ শর্মাসহ কালী পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এদিকে কালী পূজা উপলক্ষে বিকাল থেকে কক্সবাজার কেন্দ্রীয় মহাশশ্মানে বাড়তে থাকে পূজার্থীদের ভীড়। সন্ধ্যা নামতেই টুইটুম্বুর হয়ে যায় শশ্মান প্রাঙ্গন। হিন্দু সম্প্রদায়ের লোকজন বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী। আজ সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জন দেয়া হবে।

শেয়ার করুন