২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩ | ৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

অরিজিন গ্রুপ (প্রাঃ) লিমিটেড’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি :

মানব সেবায় নিয়োজিত কক্সবাজারের সুপরিচিত প্রতিষ্ঠান অরিজিন গ্রুপ (প্রাঃ) লিমিটেডের ৫ম দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুফিজ উদ্দিন চেয়ারম্যান, মোহাম্মদ শাহনেওয়াজ ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ ইউনুছ ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন।

২৪ সেপ্টেম্বর (শুক্রবার) কোর্টবাজার অরিজিন হাসপাতালের নতুন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমি আজীবন সদস্য আদিল উদ্দিন চৌধুরী, কমিশনার হিসেবে যথাক্রমে মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ শাহনেওয়াজ, মোঃ হাশেম ও মোঃ ফোরকান দায়িত্ব পালন করেছেন।

দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে মোঃ আবদুল করিম, দরবেশ আলী, আবুল আলা রোমান, নিয়ামত উল্লাহ, মোহাম্মদ হাশেম, আবদুর রহমান।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আদিল উদ্দিন চৌধুরী পুরো নির্বাচন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পাদন করতে সার্বিক সহযোগিতা করায় অরিজিন গ্রুপ (প্রাঃ) লিমিটেডের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।