৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

অভিনেতা আনন্দ খালেদের কবিতা “অতীতাশ্রয়ী ভালবাসা”

অতীতাশ্রয়ী ভালবাসা
— আনন্দ খালেদ

ভালবাসার – ও মনে হয় কোটা আছে
সে কোটা – ও হয়তো হঠাৎ শেষ হয়ে যায়
যদি বর্তমানে ভালবাসা আর না পাও
দুঃখ কোরো না ।

অতীতাশ্রয়ী হয়ে যাও , অতীতে ফিরে যাও
অতীতের ভালবাসার মুহূর্তগুলোকে খুঁজে নাও
সেই মুহূর্তগুলোকে বর্তমানে নিয়ে আসো
যদি প্রবলভাবে অনুভব করতে পারো একবার
অতীতের সেই ভালবাসাময় মুহূর্তগুলো
শান্তি পাবে প্রচুর, বিশ্বাস কর , শান্তি পাবে প্রচুর
মনের বিষাদ দূর হবে , চলে যাবে মন থেকে
সুইসাইডাল প্রবণতা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।