মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান

অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, রামু:

রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠির ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার সময়ে কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন ও আবদুল আলী সিকদার বংশ সহ
সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

রবিবার সন্ধ্যা ৭টায় মধ্যম হলদিয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাসের ১৬ বীর ব্যাটালিয়নের একটি চৌকস দল মরহুমের সামনে অস্ত্র উঁচিয়ে সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মরহুমের খাটিয়ার ওপর বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা দিয়ে ঢেকে রাখা হয়। সেনা সদস্যরা বিউগলে শোকের সুর বাজিয়ে শেষ বিদায় জানান।

নামাজে জানাযা পূর্বে সংক্ষিপ্ত স্মরণসভায় মরহুমের কর্মজীবনী পাঠ করেন, রামু সেনানিবাসের ১৬ বীর ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আব্দুর রহমান। মরহুমের জন্য দোয়া কামনা করে বক্তৃতা করেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সহ-সভাপতি মুহাম্মদ আলী হায়দার, মরহুমের ছোট ছেলে ইয়াছিন সিকদার, ভাইপো মাস্টার মোহাম্মদ ইসলাম ও মোজাম্মেল হক সিকদার, ধেচুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্কারী মোহাম্মদ আবু তাহের, রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব আবুল মনসুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহ আলম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, মাওলানা সুলতান আহমদ, ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা, এস এম এনামুল হক, সাইফুল্লাহ সিকদার প্রমুখ। স্মরণসভা সঞ্চালনা করেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ। নামাজে জানাযায় ইমামতি করেন, উখিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মাওলানা মুফতি হেলাল উদ্দীন। নামাজে জানাযা শেষে মধ্যম হলদিয়াপালং সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

আবদুল আলী সিকদার বংশের দশম পুরুষ শমশের আলী সিকদার প্রজন্ম মাহমুদুল হক সিকদার, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া পালং সিকদার পাড়া নিবাসী মরহুম আমির মুহাম্মদ সিকদারে চতুর্থ ছেলে। মরহুম আলিমুদ্দীন সিকদারের
নাতি। উখিয়া হাঁসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সিকদারের পিতা।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহমুদুল হক সিকদার, রামু-উখিয়া উপজেলার প্রাচীন জনগোষ্ঠী আবদুল আলী সিকদার বংশের সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি। তিনি ওই বংশের দশম পুরুষ।

মাহমুদুল হক সিকদার ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনা বাহিনীতে যোগদান করেন। সৈনিক থেকে শুরু করে নন কমিশন অফিসার সার্জেন্ট পদবী গ্রহণের পরে ২০০৩ সালের ১১ জুন অবসর গ্রহণ করেন। চাকুরি জীবনে তিনি আটটি উচ্চ গড় ও সাতটি অধিক গড় এবং আরও অন্যান্য পুরস্কার প্রাপ্ত হন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ পর্যন্ত ৫ বছর বাংলাদেশের প্রধান ও সর্বোচ্চ সামরিক গোয়েন্দা সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স’ (ডিজিএফআই) এ কর্মরত ছিলেন। অবসরের গ্রহণের পরে তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং সিকদারপাড়া নিজ বাড়িতে বসবাস করে করেন। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের সিকদার পাড়ার মরহুম আমির মুহাম্মদ সিকদারের চতুর্থ ছেলে মাহমুদুল হক সিকদার ১৯৬৩ সালের ১৫ জুন জন্ম গ্রহণ করেন।

আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র শোক : রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি মাহমুদুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আবুল মনসুর, সহ-সভাপতি মুহাম্মদ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, অর্থ সম্পাদক ও খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাফর আলম, যুগ্ম সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, আবছার মিয়া, মোজাম্মেল হক সিকদার সহ আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সদস্যরা।

শেয়ার করুন