১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

অবশেষে বদলী হয়েছেন চকরিয়া উপজেলা সাব রেজিষ্টার পরিতোষ

chakaria-picture-11-11-16চকরিয়া উপজেলা সাব রেজিষ্টার পরিতোষ কুমার দাশ সনদ জালিয়াতির মামলা মাথায় নিয়ে অবশেষে বদলী হয়েছেন। গত ৭ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চকরিয়া উপজেলা সাব রেজিষ্ট্রার পরিতোষ কুমার দাশকে ঢাকার বাড্ডায় বদলী করা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন। আদেশে ১৩ নভেম্বরের মধ্যে নতুন কর্ম¯’লে যোগদানের জন্য আদেশ দেয়া হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলা সাব রেজিষ্টার পরিতোষ কুমার দাশকে সনদ জালিয়তির মামলায় পেকুয়ায় সাব রেজিষ্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্বপালনকালে দুদকের পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পেকুয়া পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। এ মামলায় বেশ কিছুদিন জেল খাটেন পরিতোষ কুমার দাশ।
কক্সবাজার জেলা সাব-রেজিষ্টার মোহাম্মদ আশরাফুজ্জামান সাব রেজিষ্টার পরিতোষ কুমারের বদলীর সত্যতা নিশ্চত করে বলেন আগামী ১৩ তারিখ ঢাকার বাড্ডার সাব রেজিস্ট্রার হিসেবে নতুন কর্ম¯’লে যোগদানের কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।