১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

অবকাশ শেষে খুলেছে সুপ্রিমকোর্ট

গ্রীষ্মকালীন অবকাশ শেষে রবিবার থেকে খুলেছে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে আবারো মুখরিত সর্বোচ্চ আদালত অঙ্গন।

অবকাশ শেষে আলোচিত তিন মামলার দিন ধার্য রয়েছে। এর মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি ৮ মে, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দুর্নীতি মামলায় রায়ের জন্য হাইকোর্টে ৯ মে এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায় রিভিউ’র শুনানির জন্য আপিল বিভাগে ১৪ মে দিন ধার্য রয়েছে।

গত ১৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের গ্রীষ্মকালীন অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণের পর আদালত নির্ধারণ করে দেয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে যথারীতি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।