৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

অপহৃত ৪ জেলেকে ফেরত দিয়েছে বিজিপি

টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

মঙ্গলবার সকালে তাদেরকে ফেরত আনা হয়। তবে ফেরত আনা জেলেদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বিজিবি-২ এর মেজর আবু রাসেল জানান, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে তাদেরকে ধরে নিয়ে যায় বিজিপি। পরে বিজিপি’র সাথে আলাপ আলোচনা করে ফেরত আনা হয়েছে। এদের বিরুদ্ধে বিদেশি জলসীমায় মাছ ধরার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, বিজিবি ৪ জন জেলেকে টেকনাফ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে দেশিয় জলসীমা অতিক্রম করার দায়ে মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।