৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

‘অপরাধী যে দলেরই হোক শাস্তি পেতেই হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন, আইন সবার জন্যই সমান। আজ শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি’র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের গ্রেফতারের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।

তিনি বলেন, সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি হলেও অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।

এসময় অনুষ্ঠানে বিএনসিসি ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিএনসিসির সাবেক ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।