২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নবগঠিত বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির অভিষেক অনুষ্ঠানে মুজিবুর রহমান চেয়ারম্যান

 অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, পারিবারিক সম্পর্কে শিথিলতা, বড়দের দুর্নীতিগ্রস্থ হয়ে পড়াসহ নানা কারণে কিশোর, তরুণ ও যুবসমাজে নৈতিকতার অবক্ষয় ঘটছে। আইনের প্রয়োগও অনেক সময় হচ্ছে না প্রভাবশালী মহলের হস্তক্ষেপে। পরিবারে সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। মাদকের আগ্রাসন ও তথ্য-প্রযুক্তির অপব্যবহারও বর্তমান প্রজন্মকে নষ্ট করছে। তাই অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মানে স্ব স্ব স্থান থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০ অক্টোবর শুক্রবার রাত ৮টায় বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ নবগঠিত কমিটির সভাপতি গোলাম মাওলা বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম কেলুর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘুনে ধরা সমাজকে তরুণরাই পারে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে। বড়দের ছত্রছায়ায় থেকে দুর করতে হবে অমানিশার ঘোর অন্ধকার। এরপর দেখা মিলবে ঝলমলে আলোর। অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, কোষাধ্যক্ষ আকতার মকছুদ, যুবনেতা আব্দুল গাফ্ফার, তরুণ সমাজ সেবক মিজানুল করিম, নবগঠিত কমিটির সিনিয়র সদস্য ফয়সাল আব্দুল্লাহ, সদস্য ছৈয়দুর রহমান ছদু ও আবদুল জব্বার (জাহাঙ্গীর)। এসময় সমাজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।