৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তিঃ

প্রিয় উখিয়া উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম।
আমি বোরহান উদ্দিন, হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইউপি সদস্য। আমার দাদা মরহুম গুরা মিয়া তিনবার নির্বাচিত মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং আমার পিতাও এই ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার ছিলেন। এলাকাবাসীর কাছে আমাদের পরিবার দীর্ঘদিন ধরে “মেম্বার পরিবার” হিসেবে সুপরিচিত। জনসেবা তাই আমাদের রক্তের সঙ্গে মিশে আছে।
ছাত্রজীবন শেষ হওয়ার পর এলাকাবাসী আমাকে একপ্রকার বাধ্য করেই মেম্বার পদে নির্বাচন করতে উৎসাহিত করে এবং বিপুল ভোটে আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করে। নির্বাচিত হওয়ার পর থেকে আমি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি।

দাদা থেকে নাতি পর্যন্ত টানা তিন প্রজন্ম জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় আমাদের অসংখ্য কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রয়েছে। পাশাপাশি কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতকারী, ষড়যন্ত্রকারী এবং বারবার নির্বাচনে পরাজিত অপশক্তিও সক্রিয় রয়েছে।

সম্প্রতি এসব পরাজিত ও হীনস্বার্থ চরিতার্থকারী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। গত পবিত্র শবে বরাতের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অনলাইন সংবাদমাধ্যম ও ব্যক্তিগত আইডি থেকে আমার নামে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর।

এসব হাস্যকর ও অবাস্তব অপপ্রচার যে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, তার প্রমাণ হলো—আমার অজান্তেই উখিয়ার সর্বস্তরের সচেতন জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসব ভুয়া সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আইন, গণমাধ্যম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। স্পষ্টভাবে জানাতে চাই—বাংলাদেশের কোনো থানায় আমার নামে কোনো মামলা বা অভিযোগ নেই। আমি পারিবারিক ঐতিহ্যের ধারক হয়ে সর্বদা জনগণের কল্যাণে নিবেদিত রয়েছি, যা এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন অবগত আছেন।

অতএব, যাচাই-বাছাই ছাড়া সংবাদের নামে এমন বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সম্মানিত সাংবাদিকদের এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
মানহানিকর এসব ভুয়া সংবাদ প্রচারকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

নিবেদকঃ

বোরহান উদ্দিনসদস্য, ২নং ওয়ার্ড,৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ, উখিয়া, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।