২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

কক্সবাজারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম

“অপ-সাংবাদিকতা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, “অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরী করতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে।”
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে হিলডাউন সার্কিট হাউজে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সহকারী তথ্য অফিসার মিজানুর রহমান ও পুলিশ কর্মকর্তা গোলাম কবির।
বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না বলেন, সাংবাদিকদের স্বপ্ন দেখতে হবে। সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোন যুদ্ধেই সফল হওয়া যায় না৷ মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছু নেই। এদিকে বেশি দুর্নীতি হয়। তাই বলে এজন্য সবাই দায়ী না। আর বদি মানে কক্সবাজার না। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়েজনে জনমত গড়ে তুলতে হবে।”
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশ নেয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।