২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

অপ-সাংবাদিকতা রোধে উখিয়ায় দুই সাংবাদিক সংগঠনের সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের উখিয়ায় অপ-সাংবাদিকতা রোধ করে উন্নয়ন সাংবাদিকতাসহ সমসাময়িক বিষয়ে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভায় অংশ নেন উপজেলা প্রেসক্লাব উখিয়া’র আহবায়ক কমিটি।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় উখিয়ার এক অভিজাত হোটেলে উখিয়া অনলাইন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ।

এতে অংশ নেন উপজেলা প্রেসক্লাব উখিয়া’র আহবায়ক আবুল কালাম ও যুগ্ম আহবায়ক শাকুর মাহমুদ চৌধুরী।

সভায় সকল সাংবাদিক সংগঠনের ঐক্যবদ্ধতার ভিত্তিতে উখিয়ায় সাংবাদিকতার উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, অপ-সাংবাদিকতা রোধসহ উখিয়া পৌরসভা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় উখিয়া অনলাইন প্রেসক্লাবের পক্ষে আরো উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, সদস্য সবুজ বড়ুয়া প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।