৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

অনুপ্রবেশে চেষ্টাকালে এক নৌকা, ১৭ রোহিঙ্গাকে ফেরত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকাসহ অন্তত ১৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বুধবার ভোরে উখিয়ার পালংখালী এবং টেকনাফের নাফ নদীর খারাংখালী পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর থেকে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও তাদের দৃষ্টি এড়িয়ে অনেক রোহিঙ্গা ইতিমধ্যে এদেশে আশ্রয় নিয়েছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, পালংখালী পয়েন্টে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে নারী ও শিশুসহ সাত জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

“এ সময় বিজিবির টহল দল বাধা দিলে আবার মিয়ানমারের অভ্যন্তরে ফিরে যায় তারা। ”

এছাড়া খারাংখালী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী জানান।

তিনি বলেন, “খারাংখালীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে অন্তত ১০ রোহিঙ্গা ওই নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা করছিল; বিজিবির টহল দল তাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করে।”

গত ১ ডিসেম্বর থেকে বুধবার পর্যন্ত রোহিঙ্গাদের বহনকারী ৭১টি বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে মেজর রাসেল জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।