মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

শেয়ার করুন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

সাতকানিয়া থানাধীন বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান নামক জায়গায় অবস্থিত ঋষি আর্য অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। করোনা দুর্যোগে শুরু হতে তিনি এলাকার অভাবী ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন৷ লোহাগাড়া উপজেলায় ইতিমধ্যে দুই দফায় তিন হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠান। স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী অভাবী ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

উক্ত কার্যক্রমের মধ্যে এক ব্যক্তি মারফত তিনি জানতে পারেন, সাতকানিয়া থানার বাজালিয়া অনাথ আশ্রমের অনাথ শিশুরা খাদ্য সংকটে আছে। উক্ত বিষয়টি শোনার সাথে সাথে তাদের জন্য খাদ্য সামগ্রী প্রেরনের ব্যবস্থা করেন। সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্তের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী প্রেরন করেন।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনা দুর্যোগে সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখছেন। এরই অংশ হিসেবে বাজালিয়া অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠান। উক্ত খাদ্য সামগ্রী পেয়ে অনাথ শিশুরা অত্যন্ত খুশি হয়েছে।

বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্ত বলেন, দাদা একজন দয়াবান লোক। এই দুর্যোগে সবসময় এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন। আমার এলাকার অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। ঈশ্বর উনার মংগল করবেন।

আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ বলেন, মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠান টি চলছে। এই সময়ে খাদ্য সামগ্রী পাওয়ায় শিশুরা খুশি। আমি দাতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আর্শীবাদ করছি।

এসময় উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য সেবক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন