২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

অধ্যাপক আকতার চৌধুরীর শ্বাশুড়ীর জানাজা সম্পন্ন

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি অছিয়র রহমানের স্ত্রী সফুরা রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় নাপিতখালী বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ মাঠে ( পূর্ব নাপিতখালি মসজিদ মাঠ) অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন বাঁশকাটা জামে মসজিদের খতির হাফেজ মাওলানা কবির আহমদ।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, মরহুমার স্বামী অছিয়র রহমান, মাওলানা আবদুস সমদ, মাওলানা কবির আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মাহমুদুল হক চৌধুরী, খুরুশকুল ইউপির সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মাবুদ, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুর আলম, মাস্টার আবদুল কাদের, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর নির্বাহী সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী, সিবিএন এর যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর প্রমুখ।

শেষে স্থানীয় মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬.৫০ মিনিটের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সফুরা রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি দীর্ঘদিন ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন । তাকে ইতোপূর্বে থাইল্যান্ড বামরুনগ্রাড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল । মৃত্যুকালে তার স্বামী, ৩ ছেলে ৪ মেয়ে ছিল।

মরহুমা সফুরা রহমান কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর শ্বাশুড়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।