৯ এপ্রিল, ২০২৬ | ২৬ চৈত্র, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ

অধ্যক্ষ শারমিনা রেসমিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

Resmin
কক্সবাজার রামু কলেজের সাবেক অধ্যক্ষ শারমিনা আফরোজ রেসমিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ২ জুলাই তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডিস্থ রেনেসা ক্লিনিকে মাত্র ৪৭ বছর বয়সে মৃত্যু বরন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পৈত্রিক বাড়ি রামুর দক্ষিন মিঠাছড়ির ফকিরামুড়া মাদ্রাসার খতমে কোরআন মাহফিল ও এতিম খানায় ইফতার বিতরন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শারমিনা রেসমিন মৃত্যুর আগ মুহুত্ব পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ড, গ্রামীন নারীদের নিয়ে উন্নয়নমূলক কাজ সহ পরিবেশ রক্ষার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেছিলেন। মহিয়সী এই নারী রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি গ্রামে ২৩ মার্চ ১৯৬৪ সালে জন্মগ্রহন করেন। বাবা মরহুম দানেশ চেšধুরী ও মা সাজেদা চেšধুরী ৩য় সন্তান তিনি। শারমিনা রেসমিন ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৮৯ সালে চট্টগ্রামস্থ ইস্পাহানি পাবলিক স্কুলে বাংলা বিভাগে শিক্ষক হিসেবে প্রথম চাকুরি জীবনে পর্দাপন করেন। কিছুকাল চাকুরি করে তিনি রামু কলেজে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে থেকে মৃত্যর আগ পর্যন্ত তিনি এই কলেজের অধ্যক্ষ ছিলেন।
ব্যক্তি জীবনে তিনি জেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি কক্সবাজার পরিবেশ বাচাঁও আন্দোলনের সভাপতি, আনন্দ মাল্টমিডিয়া স্কুল, দানেশ ফাউন্ডেশনের পরিচালক, সাহিত্য একাডেমী, রোটারী ক্লাব সহ অসংখ্য সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং বেশ কিছু সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান তার হাত দিয়ে প্রতিষ্ঠা লাভ করে। দায়িত্ব পালন করে বাংলাদেশ সরকারের জাতীয় সমাজ কল্যান পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সদস্য হিসেবে। অধ্যক্ষ শারমিনা রেসমিনের স্বামী ডা: ফরিদ ওসমান চট্টগ্রাম বন্দর হাসপাতালের সাবেক সিভিল সার্জন। বর্তমানে তিনি সরকারী চাকুরি থেকে অবসর গ্রহন করেন। তাদের দুই কন্যা পড়াশুনা করছেন ঢাকা ক্যামব্রিয়ান কলেজে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।