২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে মনোনয়ন নয় : ওবায়দুল কাদের

বিভিন্ন জরিপে জনগণের নিকট অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিআরটিএ ও স্থানীয় প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই। বিএনপি এ নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে জনগণ তাদের সঙ্গে নেই।

ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমদ আইনমন্ত্রী ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছে, এখানে সরকারের কোনো হাত নেই। এখন তিনি আদালতের রায় মানেন না। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হবে এতেই বুঝা যায়।

সেতুমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পচনশীল ও রফতানিযোগ্য গার্মেন্টস পণ্যবাহী যানবাহন ব্যতীত সকল প্রকার কাভার্ডভ্যান, ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল ঈদের আগে ও পরের তিনদিন বন্ধ থাকবে। মহাসড়কে মোটরসাইকেলে হেলমেটবিহীন ও দুইজনের অধিক ব্যক্তির চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলামুর রহমান, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, বিআরটিএ-কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো. নুরুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।