২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ১০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

Google এর সহযোগিতা ছাড়া স্মার্টফোন আনল হুয়াওয়ে

জার্মানির মিউনিখে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মেট ৩০ ও মেট ৩০ প্রো মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ দুটি ফোনে গুগলের সেবার পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব মোবাইল সেবাগুলো যুক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের সময় গুগলের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ পায়নি হুয়াওয়ে। তখন থেকেই তারা নিজস্ব বিকল্পের কথা চিন্তা করছিল। যদিও হুয়াওয়ে সবসময় বলে এসেছে তাদের প্রথম পছন্দ গুগল।

নতুন এ দুটি স্মার্টফোন নিয়ে এবার সেই বিকল্পের পথে চলেছে হুয়াওয়ে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১০ ওএসের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে।
ওপেন সোর্স প্ল্যাটফর্মের ওপর ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে হুয়াওয়ে তাদের নিজস্ব সেবা তৈরি করেছে। ফলে এতে গুগলের প্লে স্টোরের বদলে হুয়াওয়ে অ্যাপ গ্যালারির সুবিধা পাওয়া যাবে।
আগামী অক্টোবর নাগাদ এ স্মার্টফোন দুটি বিভিন্ন দেশের বাজারে ছাড়বে হুয়াওয়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।