মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ম্যানইউ ছাড়ছেন শোয়েনস্টেইগার

শেয়ার করুন

জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার তার বর্তমান ইংলিশ ক্লাব ম্যানইউ ছেড়ে শিকাগো ফায়ারে নাম লেখাচ্ছেন। ৪.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে শোয়েনস্টেইগার শিকাগোতে পাড়ি জমাচ্ছেন বলে জানা গেছে। দুই ক্লাবের পক্ষ থেকেই মঙ্গলবার খবরটি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাতকারে এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন, ‘পুরো ক্যারিয়ারে আমি সেসব ক্লাবেই সুযোগ খুঁজেছি যেখানে আমি ইতিবাচক কোন প্রভাব রাখতে পারবো এবং ক্লাবটির হয়ে দারুণ কিছু করতে পারবো। ’

শোয়েনস্টেইগার আরও বলেন, ‘শিকাগোতে নাম লেখানোর মধ্যে আমি আলাদা কিছুই দেখছি না। তবে ওদের যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে সেটি হল ক্লাবটির দর্শন। ক্লাবের ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি অনুধাবনের পরেই মুলত আমি ওখানে যাচ্ছি। ’

উল্লেখ্য এর আগে ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অর্থাৎ ১৪ বছর শোয়েনস্টেইগারের কেটেছে জার্মান জায়ান্ট বায়ার্নে। এরপর তিনি ২০১৫ এর জুলাইয়ে বায়ার্ন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ওল্ড্র ট্রাফোর্ডে।

শেয়ার করুন