মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের টেকনাফ পরিদর্শন

শেয়ার করুন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি টেকনাফের নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সমুহ পরিদর্শন করেন এবং মিয়ানমার সরকারের বিভিন্ন বাহিনীর হাতে নির্যাতন-নিপীড়নের কথা শুনলেন। এরপর ক্যাম্প প্রশাসন ও এনজিও সংস্থার লোকজনের সাথে বৈঠকের পাশাপাশি সীমান্ত এলাকাও পরিদর্শন করলেন।
২২ফেব্রুয়ারী সকাল পৌনে ৯টারদিকে ৫দিনব্যাপী বাংলাদেশ সফরের অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি প্রতিনিধি দল নিয়ে টেকনাফের হ্নীলা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তি পরিদর্শনে আসেন। তিনি রোহিঙ্গাদের দিনযাপন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

এরপর তিনি মিয়ানমারের কেয়ারিপ্রাং,জাম্বনিয়া,বড় গউজিবিল,ছোট গউজিবিল,বুড়া সিকদারপাড়া, নাগাকুরা হতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসা ৩৫/৪০জন রোহিঙ্গা নারী-পুরুষের প্রায় দু‘ঘন্টাব্যাপী সাক্ষাৎকার শেষে পৌনে ১টারদিকে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল সংলগ্ন প্রধান সড়ক হতে মিয়ানমার সীমান্ত দর্শন করেন। এরপর তিনি নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে ক্যাম্প ইনচার্জ সাইফুল ইসলাম ও আইআরসির সাথে কথা কথা বলেন। দুপুর ২টারদিকে তিনি সেখান থেকে বের হয়ে জাদিমোরার রোহিঙ্গা অধ্যূষিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী পয়েন্ট সমুহ সরেজমিন ঘুরে দেখেন। এসময় সফর সর্ঙ্গী সিনিয়র সহকারী সচিব বাকি বিল্লাহ ছাড়াও টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ,এনজিও সংস্থা আইওএম প্রতিনিধিবৃন্দসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিকাল সাড়ে ৪টারদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

শেয়ার করুন