মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ফিরেই বেল জাদু, রিয়ালের জয়

শেয়ার করুন

তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। তাই ফেরাটা হলো বীরের বেশেই। তার গোলে শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে তার দল জিতেছে ২-০ গোলে।

তবে এদিন রিয়ালের শুরুটা হয়েছিল ধীরগতির। ৩৩ মিনিটে এক মাস পর একাদশে জায়গা পাওয়া আলভারো মোরাতা দলকে এগিয়ে দেন। ইসকোর ক্রস থেকে হেড করে ১-০ করেন মোরাতা। বেল তার ৮৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে থাকল জিনেদিন জিদানের শিষ্যরা। ২১ ম্যাচে রিয়ালের অর্জন ৫২ পয়েন্ট। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট বার্সেলোনার। গোল ডটকম

শেয়ার করুন