২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ


উখিয়া উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২১ জানুয়ারি) আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্টিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী। উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক ও সভাপতি প্রার্থী এম গফুর উদ্দিন বলেন, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেক ইউনিয়ন থেকে ৭১জন সদস্য কাউন্সিলার করে ৫৬৮জন কাউন্সিলারদের নামের তালিকা চুড়ান্ত করা হয়েছে।
এইবারের উখিয়া উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ২ জনের নাম শুনা যাচ্ছে। সভাপতি পদে প্রার্থীরা হলেন, উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র যুববিষয়ক সম্পাদক এম গফুর উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আহাসান উল্লাহ, উপজেলা ছাত্রদলের নেতা আপেল সিরাজী। সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল সিকদার ও জালিয়া পালং ইউনিয়ন যুবদলের নেতা রফিকুল হুদা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।