১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল প্রকাশ ২৯ ডিসেম্বর

পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। ওই দিন বেলা পৌনে ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর সচিবালয়ে বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় ফল ঘোষণার তারিখ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক ফল ঘোষণার পর তা ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।’

একই দিন অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফলও প্রকাশ করা হবে বলে এর আগে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ি সমাপনীতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জনসহ মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিকে ছাত্রসংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন এবং ছাত্রী ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন। ইবতেদায়িতে ছাত্র একলাখ ৫৭ হাজার ৩১৯ জন এবং ছাত্রী একলাখ ৪২ হাজার ৩৯৬ জন।

প্রাথমিক ও ইবতেদায়িতে দেশের বাইরে ১১টিসহ সারাদেশে ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠি হয়। গত ২০ নভেম্বর শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় ২৭ নভেম্বর।

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ এবং ইবতেদায়িতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রতি বছর বৃত্তি দেয় সরকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।