মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে প্রশাসকের সৌজন্য সাক্ষাত

শেয়ার করুন

amin 22
বৃহস্পতিবার কক্সবাজার কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর এডভোকেটে নেতৃত্বে নবাগত জেলা প্রশাসক মোঃ আলী হোসন-এর কমিটির সদস্যগণ সৌজন্য সাক্ষাত করেন এবং জেলা প্রশাসককে সকল সদস্যগণ ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ওই দিন বিকালে কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক বিশেষ জরুরী সভা গতকাল বিকেলে জেলা প্রশাসন ভবন’স্থ কমিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর এডভোকেট কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাসের স্বাগত বক্তব্য শেষে তাঁর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য নুরুল আমিন সিদ্দিক (সাংবাদিক) সদস্য অধ্যাপিকা শারমিন ছিদ্দিকা লিমা ও এডভোকেট প্রতিভা দাশ প্রমুখ। সভা শেষে কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ, সহ-সভাপতি বাহাদুর শাহ, সিনিয়র সদস্য নুরুল আমিন সিদ্দিক (সাংবাদিক), সদস্য অধ্যাপিকা ছিদ্দিকা লিমা, এডভোকেট প্রতিভা দাশ, মঞ্জুর আলম আল আজাদ ও সমাজকর্মী বশির আহমদ উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য পরামর্শ দেন। সভায় আগামী ২৬ মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত ‘‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫’’ কর্মসূচী পালনের ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সততা সংঘের সমন্বয়ে শহীদ মিনারে পুষ্প অর্পন, ২৭ মার্চ চিত্রাংকন প্রতিযোগিতা ও ৩০ মার্চ মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন