১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।

আটককৃত কারবারি রামুর ধেছুয়াপালং হাকিম আলী পাড়া গ্রামের মৃত মো. ছৈয়দের ছেলে ইমাম হোসেন ওরফে মো. মিজান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহপরী হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নিরস্ত্র মাহাবুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিএন্ডটি এলাকায় অবস্থান নেয় শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি হতে নেমে এক যুবক হাতে শপিং ব্যাগ নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটকের পর তার ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় কৌশলে বাঁধা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।