মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক ২

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১৭মে (সোমবার) দুপুর পৌনে ১টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে সাবরাং-টেকনাফ সড়কের জনৈক মুজিবুল্লাহর বাড়ির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং পুরান পাড়ার মৃত নজির আহমদের পুত্র জাফর আলম (২৪) এবং জালাল আহমদের পুত্র মোহাম্মদ রফিক (২০) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত লোকজনের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,জব্দকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন