মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

তেঁতুলিয়া থেকে সাইকেল চালিয়ে টেকনাফে পৌঁছাল ১শত সেনাদল

শেয়ার করুন

রহমত উল্লাহ::

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর নারীসহ ১০০ সেনা সদস্য বাইসাইকেলে টেকনাফ মেরিন ড্রাইভে পৌছেছেন। ২৪ দিনের মাথায় দেশের বিভিন্ন জেলায় অতিক্রম করেন ১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দেশের সর্ব দক্ষিণ সীমান্তে উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের অর্থনীতি অঞ্চল সাবরাংয়ে পৌছান । এ সময় লাল-সবুজের পোশাকে সজ্জিত সাইক্লিস্ট সেনা সদস্যদের রাস্তার দুই পাশে স্থানীয় লোকজন পতাকা নেড়ে স্বাগত জানায়।

পরে অর্থনীতি অঞ্চলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কক্সবাজারের রামু ১০ ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাইদি, লে. কর্ণেল সফিউল আলম, সাইক্লিং টিমের লিডার মেজর আসিফ মাহমুদ ও মেজর সাইফুল প্রমুখ। এতে সাইক্লিস্ট টীমের সদস্যরা তাদের অনুভুতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাইদি বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই দীর্ঘপথ সাইকেল চালিয়ে শেষ করা বেশ দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং। বাংলাদেশ সেনা বাহিনীর সাইক্লিং টিম এই দুঃসাহসিক কাজটি সম্পন্ন করে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সাইক্লিস্টরা ইতিহাসে এমন একটি দুঃসাহসিক যাত্রার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের চেতনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা এবং একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন দেশবাসিকে মুগ্ধ ও অনুপ্রানিত করেছে।এসময় সাইক্লিং এক্সপেডিশন সমাপ্ত ঘোষনা করেন এবং আগামী ০৩ ডিসেম্বর কক্সবাজারের জলতরঙ্গে সমাপনী অনুষ্ঠান হবে জানান।

এদিকে ৮ নভেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে সেনা বাহিনীর উদ্যোগে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-এর উদ্বোধনের পর ১০১০ কিলোমিটার পথে যাত্রা শুরু করেন তারা। এসময় টিম লিডারের স্বার্বক্ষনিক দায়িত্বে ছিলেন লে: কর্নেল শফিউল আলম।

শেয়ার করুন