২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

৯৬ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত

উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীর ৩টি পয়েন্ট ও উখিয়া সীমান্ত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফস্থ বিজিবির-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ  জানান, মঙ্গলবার সকালে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে ৬টি নৌকায় করে প্রায় ৭০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি।

এদিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার  জানান, উখিয়া সীমান্ত দিয়ে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টাকালে ২৬ জন রোহিঙ্গাকে প্রতিহত করে তাদের দেশে ফেরত যেতে বাধ্য করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।