২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

৮ রোহিঙ্গা ও রোহিঙ্গাবাহী আরও ৬টি নৌকা ফেরত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা মুসলমানদের বহনকারী আরও ৬টি নৌকা ও উখিয়ার সীমান্ত দিয়ে ৮ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (১৮ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পৃথক সময়ে এসব নৌকা ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিকে ফিরে যেতে বাধ্য হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

এদিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেস্টা করার সময় ৮ জনকে স্বদেশে ফেরত পাঠানো হয়।

উল্লেক্ষ্য, গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর সেই দেশে সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় প্রতিদিন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।