মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

৮ ম্যাচ নিষিদ্ধ অস্কার

শেয়ার করুন

অখেলোয়াড়সুলভ আচরণের জন্য চেলসির প্রাক্তন মিডফিল্ডার অস্কারকে ৮ ম্যাচ নিষিদ্ধ করেছে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।
ঘটনাটা গত রোববারের। অস্কারের দল সাংহাই এসআইপিজি ও গুয়াংঝো আর এন্ড এফ দলের ম্যাচ চলছিল তখন। একটা পর্যায়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে লক্ষ্য করে খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে বলে শট নেন অস্কার। পরে দুই দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়েন।
নিষেধাজ্ঞার কারণে আগামী ১৩ আগস্ট পর্যন্ত চাইনিজ সুপার লিগে খেলতে পারবেন না অস্কার। পাশাপাশি তাকে ৫ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে চেলসি ছেড়ে চীনে পাড়ি জমান অস্কার। ব্রাজিলিয়ান মিডফিল্ডার সাংহাইয়ের হয়ে ২১ ম্যাচ খেলেছেন। ৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০টি।

শেয়ার করুন