মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

৮৭টি ঘুমের ট্যাবলেট খেয়ে মিরাক্কেলের মীর’র’ আত্নহত্যার চেষ্টা!

শেয়ার করুন

জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’ তারকা মীর আফসার আলী এক রাতে ৮৭টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
এক সাক্ষাৎকারে মীর জানিয়েছেন, গত দুই বছরে চারবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বারবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।

তিনি বলেন, গত দু’বছরে চারবার সুইসাইড অ্যাটেম্পট করেছি। চারবারের মধ্যে তিনবার আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। একবার তো নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। মনে হয়েছিল বোধহয় আর ফিরব না। তারপর কাউন্সেলিং হয়েছিল, ট্যাবলেট খাওয়া শুরু হল। আমাকে বাড়ির লোক আমেরিকা পাঠিয়ে দিয়েছিল ছুটিতে।

মীরাক্কেল’ তারকা জানান, যা চেয়েছি তার সবকিছু আল্লাহ আমাকে দিয়েছেন। স্বপ্নেও ভাবতে পারিনি যে সব কিছু আমার দখলে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু একটার পেছনে ছুটতে থাকা, কিছু একটা তাগিদ, কোনও একটা জেদের বশে, করেছি এই কাজ।

না আর এই পথে পা বাড়াতে চান না মীর। বরং মানুষকে আত্মহত্যা থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।

মীর জানান, এরকম সুইসাইডের চিন্তা যদি কখনও মাথায় আসে, তাহলে সঙ্গে সঙ্গে কাছের কোনও মানুষকে বলে ফেলুন। পাশে কেউ না থাকলে তাকে ফোন করে কথাটা বলুন। সেই মানুষটির সঙ্গেই কথা বলবেন যিনি আপনাকে অপমান করবেন না। যারা ডাক্তার বা মনোবিদের সাহায্য নিচ্ছেন, তাদের পায়ে পড়ে বলছি, কিছু লুকোবেন না ডাক্তারের কাছে।

শেয়ার করুন