৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

৮৩জন যাত্রী নিয়ে আফগানিস্তানে বিমান বিধ্বস্ত

আফগানিস্তানে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮৩ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তারা। তবে বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন।

রুশ সম্প্রচার মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে রওনা করার জন্য উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।