৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল

৭ নভেম্বরের বিপ্লব জাতিকে পরনির্ভরশীলতা থেকে রক্ষা করেছিল : শাহজাহান চৌধুরী

coxsbazar-bnp-cbn-667x540-667x540
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন , ১৯৭১ সালে আমরা স্বাধীন হলেও আমাদের মেরুদন্ড সোজা করে দাড়ানো সম্ভব হয়নি। ১৯৭৫ এর ৭ ই নভেম্বরের বিপ্লব পর নির্ভরতা থেকে জাতিকে রক্ষা করেছিল। তিনি আরো বলেন , ৭ নভেম্বর পালন করতে না দেয়ার মানে হচ্ছে আওয়ামীলীগ মনগড়া ইতিহাস রচনা করতে চায় , সত্যটাকে লুকাতে চায় । অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াই এদেশের মানুষকে বহুদলীয় গনতন্ত্র ও আইনের শাসন উপহার দিয়েছিল। খালেদ মোশাররফের ক্ষমতা লিপ্সা ও জিয়াকে বন্দী করার কারণে সিপাহী জনতার অভূতপূর্ব বিপ্লব ও সংহতির সৃষ্টি হয় । এই বিপ্লব না হলে জাতি আরো গভীর সংকটে পতিত হত। শেখ মুৃজিবুর রহমানের হত্যাকারিরাই ক্ষমতায় থাকত ।
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না , পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু সিদ্দিক উসমানী , জেলা শ্রমিক দল সভাপতি প্যানেল মেয়র রফিকুল ইসলাম , জেলা মৎস্যজীবি দল সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু জেলা সেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ,জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ,জেলা সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ ,জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ,জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আমীর আলী ,জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল ,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন ও যুবদল নেতা বাবু দোলন ধর । কোরআন তেলায়াত করেন ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।